• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা সম্পন্ন, বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন / ৮২
গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা সম্পন্ন, বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের জনপ্রিয় উৎসব সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে।

জেলা পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে গোপালগঞ্জে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন পূজা মন্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় করেন।

এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।