• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে অসহায়দের মাঝে ইফতার বিতরণে পৌরসভার মেয়র প্রার্থী এনসিপির ফেরদৌস আমিনা পুতুল


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন / ৮৫
গোপালগঞ্জে অসহায়দের মাঝে ইফতার বিতরণে পৌরসভার মেয়র প্রার্থী এনসিপির ফেরদৌস আমিনা পুতুল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে পথচারী, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগরের প্রধান সমন্বয়কারী উত্তরা পূর্ব থানার ফেরদৌস আমিনা পুতুলে। এ সময় তিনি তিন শতাধিক পথচারীদের হাতে তুলে দেন ইফতারের সামগ্রী।

বৃহস্পতিবার (১৯শে মার্চ) বিকাল ৪টায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে এ ইফতার বিতরণের কার্যক্রম শুরু করেন তিনি। বিতরণকালে তিনি গোপালগঞ্জ সদর পৌরসভার সকল স্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জানা যায়, আসছে আগামী গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন তিনি। গোপালগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগনের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।

এ সময় ফেরদৌস আমিনা পুতুলের সাথে গোপালগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মো. জামিল রশীদ সহ গোপালগঞ্জ জেলার এনসিপি ও ছাত্রশক্তির নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।