• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে দেশি মাছের প্রজেক্টে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৮:৩৭ পূর্বাহ্ন / ৫৬
গোপালগঞ্জের মুকসুদপুরে দেশি মাছের প্রজেক্টে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বুধবার সন্ধ্যায় উপজেলা ধোপাকান্দি বিলে একাংশের প্রজেক্টে বিষ দিয়ে মাছ নিধন করে। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মুকসুদপুর থানায় অভিযোগ করেছে প্রজেক্টের মালিক ইমন শেখ।

অভিযোগে জানা যায়, প্রজেক্ট মালিক ইমন শেখ প্রায় দেড়শ বিঘা জমি নিয়ে বিলে দেশী ও বিদেশি মাছের চাষ করে আসছে। গতকাল রাতে একই এলাকার প্রশান্ত রায় ও রঞ্জন রায় ওই বিলে বিষ ছিটিয়ে মাছ নিধন করে। এতে প্রায় ২০ লক্ষ টাকা মাছ মারা গেছে বলে জানা যায়। মাছ নিধন করার সময় প্রজেক্টের মালিক ইমন শেখের ছেলে দেখতে পেয়ে খবর দিলে তারা এসে মাছ মরে ভেসে উঠছে বলে দেখতে পায়। পরে ইমন শেখ বাদী হয়ে মুকসুদপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করে।
২২/১১/২০২৫ তারিখ