• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি’র মহান বিজয় দিবস উদযাপন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:১৪ অপরাহ্ন / ৮১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি’র মহান বিজয় দিবস উদযাপন

এম এম রুহুল আমিন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ ১৬ই ডিসেম্বর ২০২৪ইং মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গোপালগঞ্জ জেলা টুংগীপাড়া উপজেলা শাখার বিজয় উদযাপন।টুঙ্গীপাড়া উপজেলা বিএনপি,ও বিএনপি’র অন্যান্য শাখা সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টুঙ্গিপাড়া উপজেলা শাখা,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টুংগীপাড়া উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টুংগীপাড়া উপজেলা শাখা, ও টুঙ্গিপাড়া পৌর বিএনপি’, টুংগীপাড়া পৌর জাতীয়তাবাদী যুবদল এর নেতৃবৃন্দ, এবং টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে। মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে, বিশাল আনন্দ মিছিল ও র‍্যালির আয়োজন করেন। টুংগীপাড়া পৌরসভা টার্মিনাল থেকে মিছিলটি নিয়ে, টুংগীপাড়া উপজেলা চত্বরে, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।