• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৩, ৭:০০ অপরাহ্ন / ১৩০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধানিবেদন করেছেন নরসিংদীর চেম্বার অব কমার্স নব নির্বাচিত কমিটি ।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় নব নির্বাচিত সভাপতি আলহাজ মোমেন মোল্লা , সিনিয়ার সহ সভাপতি শামীম নেওয়াজ ও সিআইপি আলি হোসেন শিশির ও সকল সদস্য উপস্থিত ছিলেন।