• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন / ১৩৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস- ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর উপজেলা পরিষদের হল রুম “লাল শাপলায়’ এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক।

আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, বীর মুক্তিযোদ্ধা- মোদাচ্ছের হোসেন ঠাকুর, শেখ আব্দুল মান্নান, আবুল কালাম দাড়িয়া সহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, থানা পুলিশ, ছাত্র- শিক্ষক, রোভার স্কাউট সহ নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।