• ঢাকা
  • রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ


প্রকাশের সময় : জুন ২১, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন / ১২৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৪–২০২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন পুকুরে রুই, কাতল, মৃগেল মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। পরে ১১টা প্রাতিষ্ঠানিক ও ৪টি উন্মুক্ত সহ মোট ১৫টি জলাশয়ে ৩ প্রজাতির সর্বমোট ৫ হাজার ৮ শত ৯১ কেজি পোনা মাছ পর্যায় ক্রমে অবমুক্ত করা হয়েছে। উক্ত কর্মসূচী বাস্তবায়ন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রকৌশলী শফিউল আজম, সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, এসআই শহিদুল ইসলাম, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, যুবদল সদস্য সচিব মান্নান শেখ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মিঠু, আব্দুস সাত্তার সরদার সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।