• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র সৌজন্য সাক্ষাৎ 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:০২ অপরাহ্ন / ১১৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র সৌজন্য সাক্ষাৎ 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ।

তিনি গত বুধবার (১৮ সেপ্টেম্বর) কোটালীপাড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বগুড়ার শাজাহানপুর থানায় ওসি তদন্ত হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। কোটালীপাড়া থানায় দায়িত্ব পালনের পর থেকেই আইনশৃঙ্খলার প্রতি গুরুত্ব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তারই ধারাবাহিকতায় আজ রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় নবাগত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বিভিন্ন থানায় সুনামের সাথে তদন্ত ওসির দায়িত্ব পালন করে এসেছি। কোটালিপাড়া থানায় সর্বপ্রথম অফিসার ইনচার্জের দায়িত্ব পেলাম। আইন-শৃঙ্খলার সঠিক ভাবে প্রয়োগ করাই আমার দায়িত্ব ও কর্তব্য। কোটালীপাড়া থানা মাদক মুক্ত করা আমার লক্ষ। নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে থাকা এবং অত্যাচারী ও আইন ভঙ্গ কারী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আমার পেশাগত দায়িত্ব ও কর্তব্য মনে করি। তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ তাই সব ধরনের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এফ এম জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা কাজী শিব্বির, সভাপতি মাহবুব সুলতান, সহ-সভাপতি ফজর আলী শিকদার, সহ-সভাপতি আবুল কালাম সহ-সভাপতি কামরুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক রনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন রানাা, দপ্তর সম্পাদক সাব্বির বিন সুলতান, সদস্য সেলিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।