• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানিতে খৃষ্টান পরিবারের উপর হামলার ১ নং আসামি কৃষি অফিসার পরিচয় দানকারী ভূমি দস্যু নিতাই চন্দ্র বিশ্বাস কারাগারে


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন / ১৮১
গোপালগঞ্জের কাশিয়ানিতে খৃষ্টান পরিবারের উপর হামলার ১ নং আসামি কৃষি অফিসার পরিচয় দানকারী ভূমি দস্যু নিতাই চন্দ্র বিশ্বাস কারাগারে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ নিতাই চন্দ্র বিশ্বাস পিতা: মৃত অমুল্য কুমার বিশ্বাস গ্রাম- ভাদুলিয়া, পোষ্ট-ঘোনাপাড়া, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ, কাশিয়ানি উপজেলা কৃষি অফিসে স্প্রেয়ার ম্যাকানিক হিসেবে কর্মরত। তিনি বিভিন্ন সময়ে কাশিয়ানি উপজেলার কৃষি অফিসার পরিচয়ে সরকারি ও রেল সম্পত্তি পরিবারের বিভিন্ন সদস্যদের নামে বরাদ্দ নিয়ে বিগত সরকারের ছত্রছায়ায় দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সম্প্রতি ১লা নভেম্বর ভাদুলিয়ার একটি খ্রিষ্টিয়ান চার্চের রেলের জায়গা দখল করতে গেলে চার্চের লোকজন বাঁধা প্রদান করলে তিনি ক্ষিপ্ত হয়ে বেশ কিছু লোকজনের যোগসাজসে চার্চে হামলা করে ২ জনকে গুরুতর জখম সহ চার্চে থাকা দানের নগত টাকা নিয়ে যায়। এ বিষয়ে অভিযোগ ৪ জনকে চিহ্নিত ও বাকি ১০/১৫ জনকে আসামি করা হলেও জেলা ম্যাজিষ্ট্রেট ২৬/১২/২০২৫ তারিখে ঘটনার প্রার্থমিক সত্যতার ভিত্তিতে ১ নং আসামি নিতাই বিশ্বাসকে জেল হাজতে প্রেরন করেন।

সাংবাদিকের এক সাক্ষাৎকারে কাশিয়ানী কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম বলেন আমার জানা মতে কোন সরকারি কর্মকর্তাও কর্মচারী

ফৌজদারী মামলায় জেল হাজতে গেলে চাকরি থেকে সাময়িকভাবে চাকুরি চুত থাকে আবার ওই মামলা নির্দোষ প্রমাণিত হলে চাকরি ফিরে পায়।