

নিজস্ব প্রতিবেদক, কাশিয়ানী, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ কাশিয়ানীর ৩নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১১ জুন, বুধবার বেলা ৩ টায় গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দ্বিবার্ষিক সম্মেলনে ২টি অধিবেশন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনের প্রথম অধিবেশনে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, অতিথিদের ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রথম অধিবেশনেই ওই ইউনিয়নের আহব্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।
পরে রাত ৯ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়, দ্বিতীয় অধিবেশনে ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি – সাধারণ সম্পাদক সহ ৬০ জন কাউন্সিলর এর সমর্থনে মাহামুদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কমিটি নির্বাচিত হয়।
এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি মো, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য ডাঃ কে এম বাবর, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম।
এ সময় ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এম আনোয়ার হোসেন মটু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মশিউর রহমান মুক্তির সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, মুকসুদপুর উপজেলা বিএনপি র সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্সী আজিজুল হক নান্নু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না , উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী এনামুল হক শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফোরকান শরিফ টিটো, যুগ্ম আহবায়ক শাহীন মুন্সী , ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুর ইসলাম সোহেল সহ মাহামুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মাহামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে এম এম আনোয়ার হোসেন (মটু), সাধারণ সম্পাদক পদে মোঃ মশিউর রহমান মুক্তি, সহ-সভাপতি পদে মুন্সী শহীদুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান মোল্লা, সাংবাদিক সম্পাদক পদে মোঃ ইমদাদুল মোল্লা ও মোঃ মনির হোসেন স্বপন নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন :