• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

খেলাধুলা যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখবে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৪:০১ অপরাহ্ন / ৩৬
খেলাধুলা যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখবে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির প্রাণশক্তি। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং তাদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজন করা জরুরি।

বুধবার (২৬ নভেম্বর) ভায়াবহ বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক উল্লাহ চৌধুরী বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যতক্ষণ তারা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, ততক্ষণ তারা মাদক ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে থাকতে পারবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফল হতে সাহায্য করবে।।

এসময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।