• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

খুলনা–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান মিঠুর আশাবাদ যুব সমাজ জেগে উঠেছে, বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন / ৮৬
খুলনা–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান মিঠুর আশাবাদ যুব সমাজ জেগে উঠেছে, বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা

খুলনা অফিসঃ খুলনা–৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ আরিফুজ্জামান মিঠু বলেছেন, ২৪-এর পতনের পর সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভোট দেওয়ার আগ্রহ তৈরি হয়েছে।

বিশেষ করে যুব সমাজ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার নির্বাচনী এলাকা খুলনা–৩-এর সাধারণ জনগণ আমাকে ভোট দেবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার বন্ধ মিল ও কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং শিল্পাঞ্চলের প্রাণ ফিরে আসে। পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে আরিফুজ্জামান মিঠু অভিযোগ করেন, কিছু অসৎ ব্যক্তি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলছে। তবে এসব বাধা সত্ত্বেও তিনি শতভাগ আশাবাদী যে বিপুল ভোটে জয় লাভ করবেন।

তিনি বলেন, আমি জয়ী হলে এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। স্কুল, কলেজ, মাদরাসা, মন্দিরসহ শিল্পনগরী এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করব৷

এ সময় তিনি তাঁর বাবা মরহুম শহীদ এস এম এ রব-এর কথা স্মরণ করে বলেন, খালিশপুর শিল্পনগরীর শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট দেখতে গিয়েই আমার বাবা সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন। তিনি ছিলেন জনগণের অত্যন্ত প্রিয় একজন মানুষ। সেই আদর্শ ধারণ করেই আমি রাজনীতিতে এসেছি।

স্থানীয় সমর্থকরাও তরুণ প্রার্থী মিঠুর পক্ষে আশাবাদ ব্যক্ত করেছেন। মোহাম্মদ মিলন বলেন, “মিঠু একজন সাদামাটা ও মানুষের পাশে থাকা মানুষ। আমরা এবার তাকে বিজয়ী করব।

আসমা আক্তার বলেন, পাঁচই আগস্টের আগে প্রতিটি মিছিল-মিটিংয়ে তরুণ নেতৃত্ব আমাদের আন্দোলনের পথ দেখিয়েছে। ইনশাল্লাহ, এবার আমরা তরুণ প্রার্থী মিঠুকে বিজয়ী করব।

এদিকে আব্দুল হাদী বলেন, এবার আমরা পরিবর্তন চাই। তাই মিঠুর বিজয় নিশ্চিত করব।

খুলনা–৩ আসনে তরুণ ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান মিঠু বলেন, তরুণ প্রজন্মের সমর্থনই তাঁর বিজয়ের প্রধান শক্তি হবে।