• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

খুলনা-১ আসনে বিএনপি প্রার্থী আমির এজাজ খান এর প্রতি জনআস্থা দিন দিন বেড়েই চলেছে


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন / ২০৩
খুলনা-১ আসনে বিএনপি প্রার্থী আমির এজাজ খান এর প্রতি জনআস্থা দিন দিন বেড়েই চলেছে

এম রোমানিয়া, খুলনাঃ খুলনা-১ সংসদীয় আসনে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির এজাজ খান।

মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলে আমির এজাজ খান এর প্রতি জনআস্থা দিন দিন আরও দৃঢ় হচ্ছে।

দাকোপ চালনা বটিয়াঘাটা থানা এলাকার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজারে চায়ের দোকানে সরোজমিনে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই আসনে পরিবর্তনের প্রতীক হিসেবেই অনেক ভোটার আমির এজাজ খান কে দেখছেন।

সাধারণ মানুষের মতে, তিনি কেবল একজন প্রার্থী নন; বরং তিনি একজন গণমানুষের নেতা পরিচিত মুখ, পরীক্ষিত সংগঠক এবং দুঃসময়ে পাশে থাকা গরিব দুঃখীর বন্ধু।

স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমির এজাজ খান সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন এবং এখনো আছেন আগামীতেও থাকবেন।

আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং নির্যাতন-নিপীড়নের শিকার হলেও আদর্শের সঙ্গে আপস করেননি। এ কারণে ভোটারদের কাছে তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

আমির এজাজ খান উনি সব সময় এলাকায় থাকেন, মানুষের কথা শোনেন। আমরা এমন একজন মানুষকেই সংসদে পাঠাতে চাই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুলনা-১ আসনের ভোটের সমীকরণ বরাবরই জটিল। তবে এবারের নির্বাচনে প্রার্থীর ব্যক্তিত্ব, মাঠের সক্রিয়তা ও দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে বিবেচনায় আমির এজাজ খান তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন তারা।

এ বিষয়ে আমির এজাজ খান বলেন, আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। খুলনা-১ আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেন, আমি তাদের হয়ে জাতীয় সংসদে কথা বলবো। উন্নয়ন হবে, তবে তা হবে বৈষম্যহীন ও মানবিক।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে খুলনা-১ আসনের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব মিলিয়ে, খুলনা-১ আসনে ভোটের মাঠ যতই উত্তপ্ত হয়ে উঠছে, ততই সাধারণ মানুষের আস্থার মানুষ হিসাবে একটি নাম উঠে এসেছে আমির এজাজ খান। যার প্রতিফলন ঘটতে পারে ভোটের দিন ব্যালট বাক্সে।