• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

খুলনা মহানগর বিএনপির উদ্যোগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকীর ও আলোচনা সভা


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৪, ১০:১৬ অপরাহ্ন / ৮৯
খুলনা মহানগর বিএনপির উদ্যোগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকীর ও আলোচনা সভা

এম রোমানিয়, খুলনাঃ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অ্যাফ্রো-এশিয়ার নির্যাতিত নিপিড়িত মানুষের অকৃত্রিম বন্ধু, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকীতে বরেণ্য এই রাজনীতিবিদের কর্মময় জীবনীর ওপর আলোচনা সভা খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে এ্যাড. শফিকুল আলম মনা আহবায়ক, খুলনা মহানগর বিএনপি এর সভাপতিত্বে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে ১৮ নভেম্বর, সোমবার, বিকাল ৩টা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি কবি আব্দুল হাই শিকদার বিএনপি’র মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রধান আলোচক আজিজুল বারী হেলাল তথ্য সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আলোচক শেখ মুজিবর রহমান সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ হোসেন বাচ্চু আহবায়ক, খুলনা জেলা আইনজীবী সমিতি, ডা: রফিকুল হক বাবলু সভাপতি, ড্যাব, খুলনা জেলা। আলোচনা সভায় সার্বিক পরিচালনায় থাকেন শফিকুল আলম তুহিন সদস্য সচিব, খুলনা মহানগর বিএনপি। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকেন।