• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে কুপিয়ে ও গুলি করে ব্যবসায়িকে হত্যা


প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন / ৩৪
খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে কুপিয়ে ও গুলি করে ব্যবসায়িকে হত্যা

খুলনা অফিসঃ খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।