• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

খুলনায় শহীদ হাদিস পার্কে ভাষা শহীদদের প্রতি মধ্যরাতে শ্রদ্ধা নিবেদন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ন / ৭৮
খুলনায় শহীদ হাদিস পার্কে ভাষা শহীদদের প্রতি মধ্যরাতে শ্রদ্ধা নিবেদন

খুলনা অফিসঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে খুলনা শহরের শহীদ হাদিস পার্কে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করে বিভিন্ন সরকারি প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন খুলনা, ডিআইজি রেঞ্জ পুলিশসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান খুলনা জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর শাখা ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রতি বছরের ন্যায় এবছরও ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে মধ্যরাতে শহীদ হাদিস পার্ক প্রাঙ্গণে জমায়েত হন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করােন।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে শহীদ হাদিস পার্ক এলাকায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।