

খুলনা অফিসঃ ১৬ই জানুয়ারি ২০২৬ ইং তারিখ শুক্রবার র্যাব-৬, সিপিসি সদর কোম্পানী ও র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর রূপসা থানার রূপসা টোল প্লাজা সংলগ্ন সাথী বেগমের চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা দানিউল ইসলাম (৫৬) কে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান আসামি আবু বক্কর @ বাদশা, পিতা: মোতালেব শেখ, সাং: উৎকুল, সদর থানা, বাগেরহাটকে গ্রেফতার করেছে।
এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ১২ই ডিসেম্বর ২০২৫ ইং তারিখ, রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা দানিউল ইসলাম (৫৬) কে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। উক্ত ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ সুলতানা রাজিয়া বাদী হয়ে বীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :