• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

খুলনায় ছাত্র সমন্বয়ক হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন / ১১৬
খুলনায় ছাত্র সমন্বয়ক হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার

খুলনা অফিসঃ খুলনার শিববাড়ি মোড়ে ডেকে নিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী শায়েখ মাহমুদ শাওন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব শেখ তাশিক আহমেদকে হত্যা চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা মিজানুর রহমান সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনাডাঙ্গা থানা পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান সবুজ সাতক্ষীরা জেলার আওতাধীন একটি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ একাধিক প্রতারণা মামলা রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে।

এছাড়াও সাতক্ষীরার একটি এটিএম বুথ ডাকাতির ঘটনায় মিজানুর রহমান সবুজের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ভিডিওসহ প্রমাণ পুলিশের হাতে রয়েছে বলে সূত্র জানায়।

গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে আদালত তাকে খুলনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।