• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

খুলনায় গুম-খুন ও অসুস্থ-দুস্থ পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন / ১৪১
খুলনায় গুম-খুন ও অসুস্থ-দুস্থ পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

মোঃ রাজিব, খুলনাঃ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার এবং অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ, খুলনা।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক বিতরণ করেন রকিবুল ইসলাম বকুল এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ও ছাত্র বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল বারী হেলাল এমপি (খুলনা-৪) ও তথ্য বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, আলহাজ্ব আলি আসগার লবি এমপি (খুলনা-৫), এবং আলহাজ্ব আমীর এজাজ খান এমপি (খুলনা-১)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত), খুলনা জেলা বিএনপি, এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদ খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা (ডাঃ) মোঃ মমিনুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় নিপীড়িত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

অনুষ্ঠানে অতিথিরা অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। উপস্থিত বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।