• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

খুলনায় আকিজ ফার্মেসির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন / ৭৩
খুলনায় আকিজ ফার্মেসির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

খুলনা অফিসঃ খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সপ্তাহে সাত দিন বিনামূল্যে ওজন, রক্তচাপ (ব্লাড প্রেসার) ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে আকিজ ফার্মেসি।

আকিজ ফার্মেসি কর্তৃপক্ষ জানায়, তারা নিরাপদ ও কার্যকর ওষুধ সরবরাহ নিশ্চিত করছে। তাপমাত্রা ও পরিবেশ নিয়ন্ত্রিত ওষুধ সংরক্ষণ ব্যবস্থা, অভিজ্ঞ ও প্রশিক্ষিত ‘এ-গ্রেড’ ফার্মাসিস্ট দ্বারা ব্যবস্থাপনা, সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ বিক্রি, হোম ডেলিভারি সুবিধা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান—এসব সেবা আকিজ ফার্মেসির নিয়মিত কার্যক্রমের অংশ।

পাশাপাশি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সরাসরি ওষুধ সংগ্রহ করা হয় বলেও জানান তারা। এরই ধারাবাহিকতায় আজ বুধবার খুলনা নগরীর শিববাড়ি জিয়া হল মাঠে আকিজ ফার্মেসির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেডিএ এলাকার, ব্রাঞ্চ ম্যানেজার রকিবুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এম এ জিহাদ, ফার্মাসিস্ট নুসরাত জাহান, সিনিয়র সেলস অফিসার মাইনুল হাসান, সেলস অফিসার সোহেল রানা, হাবিবুল ইসলাম মুন্নাসহ আকিজ ফার্মেসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান।