

খুলনা অফিসঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত এই সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বিএনপির ৯ জন, জামায়াতে ইসলামীর ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন, খেলাফত মজলিসের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ১ জন, সম্মিলিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ২ জন এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
আসনভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহকারীরাঃ
খুলনা-১ আসনঃ এ আসনে বিএনপির আমির এজাজ খান, জামায়াতের কৃষ্ণ নন্দী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ছাত্রদল নেতা গোবিন্দ হালদার, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন এবং সিপিবির কিশোর কুমার রায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন।
খুলনা-২ আসনঃ এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি আমান উল্লাহ, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম এবং বিএনপির মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
খুলনা-৩ আসনঃ এই আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল, জামায়াতের মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের হাফেজ আবদুল আউয়াল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুর রউফ মোল্লা ও আবুল হাসনাত সিদ্দিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা-৪ আসনঃ মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বিএনপির আজিজুল বারী হেলাল, জামায়াতের মো. কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির সৈয়দ আবুল কাসেম এবং স্বতন্ত্র প্রার্থী এ এস এম আজমল হোসেন।
খুলনা-৫ আসনঃ এ আসনে বিএনপির মোহাম্মাদ আলী আজগর লবী, শফি মোহাম্মদ খান ও মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, সিপিবির চিত্ত রঞ্জন হালদার এবং জাতীয় পার্টির শামীম আরা পারভীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা-৬ আসনঃ এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী আছাদুল বিশ্বাস।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :