

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক ফুলতলা প্রতিদিন এবং রাজধানী টিভি’র পাইকগাছা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফসিয়ার রহমানের জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি মানছুর রহমান জাহিদের পরিচালনায় জম্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য, দৈনিক যুগান্তর ও লোকসমাজ পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান, সদস্য আনোয়ারুল ইসলাম, মাজহারুল ইসলাম মিথুন, পুলিশ সদস্য আঃ মতিন রাজু, স্থানীয় সাকাত হোসেন, অনিক হাসান, মমিন, যুগল মন্ডলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এছাড়াও সাংবাদিক ফসিয়ার রহমান বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সকলের পাশে থেকে আগামী দিনগুলি সুস্থ ও সুন্দর জীবনের প্রত্যাশায় সকলের দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :