

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপির ৬টি ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যালটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলররা প্রতিনিধি নির্বাচিত করেন। প্রেসক্লাব ভবনে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। প্রত্যেক ওয়ার্ডে ৭১ জন সদস্য ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচিতরা হলেন, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল গাজী। ৪ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তুষার সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু মন্ডল। ৬ নং ওয়ার্ড সভাপতি সরদার সুবেহ সাদিক, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। ৭ নং ওয়ার্ডের সভাপতি জি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যা ও সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম। ৮নং ওয়ার্ড সভাপতি কাইয়ুম সরদার, সাধারণ সম্পাদক আল আমিন মোড়ল ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান। ৯নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক রাসেল শেখ ও সাংগঠনিক সম্পাদক রাজু গাজী।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান মিজান।
অন্যান্য কমিশনাররা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, সাবেক ছাত্রনেতা প্রভাষক শেখ আবু সাঈদ, এ্যাড, ইকরামুল হক।
পৌরর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, উদ্বোধক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, এ্যাড মোমরেজুল ইসলাম, এনামুল হক সজল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, সেলিম নেওয়াজ ও সরদার মোহর আলী।
আপনার মতামত লিখুন :