• ঢাকা
  • সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

খুলনার পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষ রোপন কর্মসূচী


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন / ১৭৩
খুলনার পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষ রোপন কর্মসূচী

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ ১৮ মাইল থেকে খুলনার পাইকগাছা – কয়রার খানা খন্দে ভরা অবহেলিত মেইন সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে নাগরিক ফোরাম এর আয়োজনে পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা -৬ (কয়রা – পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

বৃক্ষরোপন কর্মসূচী শেষে পরবর্তীতে ১৮ মাইল থেকে পাইকগাছা – কয়রার মেইন সড়ক মেরামতের দাবিতে নাগরিক ফোরাম পাইকগাছা কয়রার ব্যানারে
উপজেলার কপিলমুনি ইউপির মুছির পুকুর সংলগ্ন মেইন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এস সাদিকুজ্জামান সাদিকের সভাপতিত্বে ও এডভোকেট সরোয়ার মাহবুবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা -৬ (কয়রা – পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ূন কবির, শ্রমিক দল নেতা মাওলানা নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবক দলের পাইকগাছা থানার সদস্য জি এম ফারুক হোসেন, ইউনিয়ন কৃষক দলের সদস্য হাবিল, শান্ত, আমানুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, বাক সরলীকরণের নামে পাইকগাছা – কয়রা মেইন সড়কের যে বেহাল দশা হয়েছে, তা দ্রুত সংস্কার করা প্রয়োজন। আর দ্রুত সময়ের মধ্যে সংস্কার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার কথাও জানান তিনি।