

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এস এম এনামুল হককে হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামী সোলাদানা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আঃ মান্নানসহ আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সোলাদানা ইউপির চারবান্দা বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সোলাদানা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর সরদার।
এ সময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাকিম সানা, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মোড়ল, সিনিয়র সহ সভাপতি কিশোর মন্ডল। পথসভায় বক্তারা বলেন, ২০২১ সালে ২৭ মার্চ তার সন্ত্রাসী বাহিনী সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হকসহ তার লোকদের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় কমপক্ষে ২৭জন গুরুতর জখম হয়। এ সংক্রান্তে থানায় ১২২ জনের নাম উল্লেখ অজ্ঞাত আরও ১৫০ জনের নামে মামলা হয়। যে মামলা তদন্ত করে গত সোমবার সিআইডি ১০৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছে। আসামীরা অনেকেই এলসকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এমনকি সন্ত্রাসী মান্নান গাজীও মাঝেমধ্যে এলাকায় আসছেন। এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবীতে এ কর্মসূচি পালন করেন।
আপনার মতামত লিখুন :