• ঢাকা
  • রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় মানববন্ধনের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন / ২১৮
খুলনার পাইকগাছায় মানববন্ধনের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় মানববন্ধনে মিথ্যা বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ জুন মঙ্গলবার উপজেলার কাঁটাখালী বাজারে সন্ত্রাসী শফি গাজী (ডাকাত) এর হাত থেকে বাঁচতে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। সেখানে আমাকে, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিম, যুবদল নেতা আনারল ইসলামকে জড়িয়ে মিথ্যা বক্তব্য উপস্থাপন করে। যেটা আদেও সত্য নয়। বরং সন্ত্রাসী শফি দীর্ঘদিনের সহযোগী মোস্তফা গাজী, ইমরান হোসেন সরদার, বজলুর রহমান, শেফালী বেগমরা আওয়ামী ফ্যাসিস্টদের দোষর। তারা নিজেদের অপকর্ম ঢাকতে ও আমার রাজনৈতিক জীবন ধ্বংশ করতে দলের বিভিন্ন নেতা-কর্মীদের জড়িয়ে বক্তব্য উপস্থাপন করছে। কাটাখালী এলাকায় আমার মৎস খাল লুটপাট করতে ফ্যাসিস্টের একটা অংশ এ কাজ করছে। সন্ত্রাসী শফি ও তার বাহিনীর সাথে আমার কোন সংযোগ নেই। আমার দলের কোন নেতা সন্ত্রাসীদের লালন পালন করেনা।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিম ও সেচ্ছাসবক দল নেতা বিশ্বজিৎ সাধু, সাইফুল ইসলাম, শংকর কুমার প্রমুখ।