• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় ব্যবসায়ীর মৃত্যু : পারিবারিক কবর স্থানে দাফন 


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন / ৯০
খুলনার পাইকগাছায় ব্যবসায়ীর মৃত্যু : পারিবারিক কবর স্থানে দাফন 

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউপির কাটিপাড়া গ্রামে মৃত আশরোফ গাজীর পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মইনউদ্দীন গাজী (৮৫) রোববার বিকেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন (ইন্নানিল্লাহি …………রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ পুত্র ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ৯টায় উপজেলার কাটিপাড়া দক্ষিণ জামে মসজিদ চত্ত্বরে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন, মাওলানা ইকবাল হোসেন, ইউপি সদস্য মফিজুল ইসলাম, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান, এসহাক গাজী, রজব আলী গাজী, সামছুর মোড়ল, ইসলাম গাজী, রাজ্জাক গাজী, খোকন শেখ, মোঃ আফসার গাজী, আজিবর গাজী, জাকির হোসেন, আমানউল্লাহ গাজী, আব্দুল সালাম মোড়ল,‌ জসিম উদ্দিন, সাত্তার মোল্লা, মরহুমের পুত্র আব্দুল আজিজ, আকবর গাজীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম।