• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় ধান বোঝাই আলমসাধু উল্টে পথচারী আহত


প্রকাশের সময় : জুন ১৯, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন / ১৩২
খুলনার পাইকগাছায় ধান বোঝাই আলমসাধু উল্টে পথচারী আহত

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় ধানবোঝাই চলন্ত আলমসাধু উল্টে গিয়ে সোহরাব মোল্লা নামে এক পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সোহরাব মোল্লা গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় নার্সারিতে কাজ করেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আগড়ঘাটা থেকে অতিরিক্ত ধান বোঝাই করে আলমসাধুটি পাইকগাছা অভিমুখে আসার সময় গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বাম পাশের চাকা ফেটে যায়। এ সময় চলন্ত ধান বোঝাই আলমসাধু উল্টে গিয়ে পথচারী সোহরাব চাপা পড়েন। পরে স্থানীয়রা ধানের বস্তা সরিয়ে তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা শেষে সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনায় আলমসাধুর ড্রাইভার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত আফছার ফকিরের ছেলে আফজাল ফকিরও আহত হয়েছেন। তাকেও পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এদিকে আলমসাধু গাড়ি ও ধান ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।