• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছার চাঁদখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ২:২৮ অপরাহ্ন / ৯০
খুলনার পাইকগাছার চাঁদখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত 

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানীর উপর হামলা ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দীদার হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের পথসভা ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাঁদখালী ইউপির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদখালী বাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোল্লা ইউনুস আলী। এছাড়াও আয়ুব আলী, তানু খান, হাফিজুল ইসলাম, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, গোলাম হোসেন, ফারুক হোসেন, আব্দুল্লাহ সরদার, ইয়াসিন সরদার, রবিউল ইসলাম, দিদারুল আলম, মাহফুজুর রহমান, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, জিহাদুল ইসলাম,বিল্লাল হোসেন,মোহাম্মদ হোসাইন,তরিকুল ইসলাম,সাঈদী, ইমরান হোসেন, আমিনুল ইসলাম, আজম সরদার,মোহাম্মদ আবু হাসান,মোঃ শাহাদাত হোসেন হারুন সরদার নূর মোহাম্মদ,মোহাম্মদ কাজল, সবুজ সরদারসহ দলীয় অন্যান্য নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।