• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:২২ অপরাহ্ন / ৫০
খুলনার পাইকগাছায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় শামসুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার গদাইপুর ইউপির ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক ও শামছুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মেজর (অবঃ) মেসবাহুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুর রহমান ফাউন্ডেশন এর সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, মাওঃ গোলাম সরোয়ার, মাওঃ আমিনুল ইসলাম, মোঃ হাবিবুল্ল্যাহ বাহার, গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান, মাওঃ আব্দুল মুত্তালিব মিয়া, মোঃ আলতাফ হোসেন,

মোঃ আব্দুল্লাহ আল মামুন, আবুল কাশেম হাজরা, মোঃ হাসানুজ্জামান, মোঃ অহেদুল ইসলাম ও মোঃ রেজাউল ইসলাম বাদশা। অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন-মরহুম শামছুর রহমান সাহেবের পুত্রবধূ বিশিষ্ট হরমোন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ হুরজাহান বানু উর্মি, সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়াও অন্যান্য ডাক্তারদের মধ্যে ছিলেন – ডাঃ সঞ্জয় কুমার মন্ডল (এমবিবিএস), ডাঃ শাহরিয়ার মাহফুজ পিয়াস (এমবিবিএস) , ডাঃ মুনমুন রহমান (এমবিবিএস) , ডাঃ রাখি সরকার পূজা (এমবিবিএস)। উক্ত ক্যাম্পের ঔষধ বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ রাশেদুল হাসান (ফার্মাসিস্ট), মোঃ আব্দুল খালেক (পল্লী চিকিৎসক), মোঃ মুজিবর রহমান (পল্লী চিকিৎসক) , মোঃ শাহাদাত হোসেন (স্কয়ার কোম্পানি) , মোঃ ফয়সাল সরদার, মোঃ আল-আমিন, সবুজ ও তানজিম।