• ঢাকা
  • রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটের বীজ বিতরণ


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন / ১৮৪
খুলনার পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটের বীজ বিতরণ

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার আগড়ঘাটা বাজার কৃষি বিজাগার চত্বরে পাট অধিদপ্তরের আয়োজন উপজেলা পাট কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কপিলমুনি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ক্ষুদ্র ও প্রাান্তিক কৃষকদের মাঝে উক্ত পাটের বীজ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুজায়েত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম আকিজ উদ্দিন, কপিলমুনি ইউনিয়ন কৃষক দলের নবাগত আহ্বায়ক জিএম সেকেন্দার আলী ও সদস্য সচিব মোঃ কামরুল মোড়ল।

এছাড়াও মোঃ লোকমান হোসেন গাজী, শেখ কামাল ইসলাম, মোশাররফ মোড়ল, রমজান গাজী, আলাউদ্দিন গাজী সহ প্রান্তিক কৃষক ভাইয়েরা উপস্থিত ছিলেন।

বীজ বিতরণ কালে কপিলমুনি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জিএম সেকেন্দার আলী বলেন, কপিলমুনি ইউনিয়নের প্রান্তিক কৃষক ভাইদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমার যা যা করনীয় ঠিক তাই তাই করে তাদের পাশে থাকার চেষ্টা করবো।

এ সময় উপজেলা পাট কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য বলেন, ২০২৫ অর্থ বছরে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা পাট সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে বিনামূল্যে পাটের বীজ বিতরণ করা হচ্ছে।

এছাড়াও উপজেলা ব্যাপী উক্ত পাটের বীজ বিতরণ অব্যহত থাকবে।