• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় পলিথিন বর্জ্য দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ৩:০০ অপরাহ্ন / ১৩৮
খুলনার পাইকগাছায় পলিথিন বর্জ্য দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় পলিথিনসহ বর্জ্য দূষণ হ্রাস এবং সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এনজিও সংস্থা রুপান্তর এর আয়োজনে ও সুন্দরবন যুব ফোরামের সহযোগিতায় সুন্দরবন যুব ফোরামের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাইকগাছা কলেজের প্রভাষক স্বপন কান্তি ঘোষ, শেখ আবু সাঈদ, কপিলমুনি কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী সরদার ও আনিছুর রহমান। রুপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক পত্নী সুন্দরবন যুব ফোরামের ছন্দা সুলতানা, প্রজেক্ট অফিসার সাকীরা রেজাওয়ান নাজমুর নাহার, নিগার সুলতানা, শারাফাত হোসেন , সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, ইমা, কৃষ্ণা চক্রবর্তীসহ সুন্দরবন যুব ফোরামের সকল সদস্যবৃন্দ। সভায় বক্তারা পলিথিন ও প্লাসটিক বর্জ্যের কারণে পরিবেশ ও সুন্দরবনের জীব বৈচিত্র্য মারাত্বক হুমকির মুখে। জীব বৈচিত্র রক্ষায় পলিথিন ও প্লাসটিক বর্জ্য ব্যবহার হ্রাসের জন্য জনসাধারনের সচেতনতার উপর গুরুত্বরাপ করেন।