• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে র‍্যালী ও পথসভা


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ন / ১০৮
খুলনার পাইকগাছায় জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে র‍্যালী ও পথসভা

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ আগামী ২৬ শে ডিসেম্বর বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের খুলনার পাইকগাছা-কয়রা আগমন উপলক্ষ্যে উপজেলার কপিলমুনি বাজারে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পথসভায় ২নং কপিলমুনি ইউনিয়ন আমীর রবিউল ইসলামের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ ও জেলা টিম সদস্য মাও. আমিনুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. শেখ কামাল হোসেন, পাইকগাছা উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান, নায়েবে আমীর মাও. বুলবুল আহম্মেদ, পাইকগাছা উপজেলা সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সহ সম্পাদক মাওঃ আব্দুল খালেক, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আব্দুল হান্নান, হরিঢালী ইউনিয়ন আমীর মাওঃ আতাউর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মী।