• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

খুলনার আড়ংঘাটায় সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন / ২৬১
খুলনার আড়ংঘাটায় সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনা অফিসঃ খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলন কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তিনি আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি ছিলেন। বৃহস্পতিবার ( ১৮ ই ডিসেম্বর ) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এমদাদুল হক মিলন ডুমুরিয়া শলুয়া বাজারের বজলু রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলেই সাংবাদিক এমদাদুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।