• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে গেল যেসব কারনে


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৬:০২ অপরাহ্ন / ১২৩
খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে গেল যেসব কারনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি এখন নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। বেগম জিয়াকে গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা থাকলেও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটিতে ত্রুটি থাকার কারণে ঢাকায় পৌঁছাতে পারেনি।

এ অবস্থায় শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। সে বিষয় রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড।