

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ খুলনার কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ (শুক্রবার) উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি।
আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা শিবিরের সভাপতি আবুজার আল গিফারী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম,খুলনা জেলা বিএনপি সদস্য এম ু হাসান, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি প্রিন্সিপাল ওলিউল্লাহ, কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল সুজাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, সদর ইউনিয়ন আমীর জি এম মিজানুর রহমান, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাসকে আধ্যাত্নিক পরিশুদ্ধি এবং আত্মসংযমের মাস হিসেবে অভিহিত করা হয়েছে। এই মাসের উপবাস ও ইবাদাত মানুষের অন্তরকে পাপাচার থেকে পবিত্র করে এবং আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করে,
তিনি আরও বলেন, রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এই মাসের মূল শিক্ষা হলো কোরআনের আদর্শকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ধারণ করা এবং সমাজ ও রাষ্ট্রে কুরআনের আলোকে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা।
আপনার মতামত লিখুন :