

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঈদগাঁও উপজেলার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) কক্সবাজার জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মোস্তফা কামাল ও সদস্য সচিব শাহাবুদ্দীন এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে মোঃ আব্দুরাজ্জাক রুবেল কে আহ্বায়ক ও ডাঃ সাইফুল ইসলাম কে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ হান্নান মিয়া
রমিজ উদ্দিন, নুরুল আলম, নুরুল আবছার,ওমর ফারুকসহ ৫ জন কে যুগ্ন আহবায়ক করে অন্যদিকে
মোহাম্মদ আলী,সাইফুল ইসলাম, আইয়ুব আলী,নবী হোসেন, জসিম উদ্দিনকে সদস্য করা হয় ঈদগাঁও উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ১১ জন বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন।
নবগঠিত এই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :