• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ওসমান হাদীর মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ২:৪১ অপরাহ্ন / ১৫৩
ওসমান হাদীর মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মরহুম শরীফ ওসমান বিন হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ওসমান হাদীর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।