• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

এমপি হয়ে মধ্যনগর আসলো কামরুল মতবিনিময় সভা বিভিন্ন দপ্তর নিয়ে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন / ৩৪
এমপি হয়ে মধ্যনগর আসলো কামরুল মতবিনিময় সভা বিভিন্ন দপ্তর নিয়ে

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ ১ আসনের এমপি নির্বাচিত হয়ে,মধ্যনগর আসলো কামরুজ্জামান কামরুল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এবং মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম শাহাবুদ্দিন পিপিএম, বক্তব্য রাখেন, তাছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত সহ সুশীল সমাজের সুধীজনরা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার,জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহিদ, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, কৃষক দলের আহ্বায়ক আঃ জলিল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন প্রমুখ।

পরিশেষে প্রধান অতিথি এমপি কামরুজ্জামান কামরুল বলেন, আমি জনগণের সেবক, জনস্বার্থে যেসকল কাজ করতে হবে, আমি তা আপনাদের সহযোগিতায় করবো। জনকল্যাণমুখী উন্নয়ন-ই অগ্রগতি গতিশীল করতে হবে,তারমধ্যে মাদক ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্হা,স্বাস্থ্যসেবা যোগাযোগ ব্যবস্হা সহ, হাওর অঞ্চলের কৃষকের ফসল রক্ষা বাঁধের মেরামতের কাজ পরিকল্পিত ভাবে নিরাপদে শেষ করতে হবে।