

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ এবার গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন।
জানা যায়, উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাইম ভুইয়া শুক্রবার তার নিজ বাড়িতে বিকাল ৪ টার দিকে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন।
এসময় তিনি বলেন, আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন কমিটি সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। আজকে বিষয়টি আমার নজরে আসলে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম।
এ সময় তিনি আরো বলেন, আমকে ও আমার পরিবাকে হেও করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে আমার নাম দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে মনে প্রাণে ঘৃনা করি।
আমার বয়স যখন ১১ বছর সে সময় আমার নাম
ঐ ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে দেওয়া হয়েছে।
আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন থেকে আমার সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আর কোন সম্পর্ক নেই।
আপনার মতামত লিখুন :