• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন / ১৩৩
এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন এ অনুমোদন দিয়েছে।

তারা হলেন, অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান, এম এস কে শাহীন, মোহাম্মদ জহীর উদ্দিন, যুগ্ম-পরিচালক ইসমাইল হোসেন, জিএম রাসেল রানা, এফ এম আকবর হোসেন, নাজমুল হক, বদরুল আহমেদ, শেখ শাফিনুল হক, উপ-পরিচালক কামরুল হাসান, আমিনুল হক, খায়রুল বাশার ও জহরলাল জয়ধর।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে এনএসআইয়ের এ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।