

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে আজ বুধবার ( ২৫/০২/২০২৬ ) সকাল ১১ .৩০ মিনিটে আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মহিলা বিষয়ক অফিসার সারমিন আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীর টেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় পবিত্র মাহে রমজানে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভেজাল খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন পবিত্র মাহে রমজানে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও হাট বাজার মনিটরিং সহ ভেজাল খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয় রোধে সভায় ব্যাপক আলোচনা হয় বলে জানা যায়। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
আপনার মতামত লিখুন :