

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বলেছেন, “উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিলে অবহেলিত কয়রা-পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ, উন্নত চিকিৎসা সেবা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া প্রয়োজন। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় কয়রা সদর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ২ নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউপি সদস্য শেখ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম নান্নু, জেলা বিএনপির সদস্য এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, মাওলানা গোলাম মোস্তফা, শেখ সালাউদ্দিন লিটন, মোস্তাফিজুর রহমান, এফএম মহররম হোসেন, মনজুর মোরশেদ, কামরুল ইসলাম খান, এসএম গোলাম রসুলসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় দলীয় নেতাকর্মীসহ জনসাধারণের ব্যাপক উপস্থিতি ছিল।
আপনার মতামত লিখুন :