• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারী করতে হবে : ডাঃ শফিকুর রহমান


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন / ৬৪
আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারী করতে হবে : ডাঃ শফিকুর রহমান

ইমাম বিমান, ঝালকাঠিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারী করতে হবে। এবার আর কাউকে ভোট কেড়ে নিতে দেয়া হবে না। কেউ যদি তা কেড়ে নিতে আসে তাহলে সে হাতটা ধরে ফেলবেন মোচড়ায়ে ফেলবেন। আর এজন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। সারাদেশে যুককদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে পুরানো বস্তাপচা রাজনীতি পরিহার করতে হবে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২ টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।

জুলাই আন্দোলনে নিহত হয়েছে সেই সকল যোদ্ধাদের স্বরন করে বলেন, জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছো সেই সকল তরুণ ও যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমোদের প্রতিদান আমি দিতে পারবো না। কিন্তু বেকার ভাতাও দিয়েও তোমাদের বেইজ্জতী করবো না। তবে খুব শীঘ্রই দেশের দায়িত্বভার তোমাদের হাতে তুলে দেবে। আমামী ১২ তারিখের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিজয়ী হবে আশা ব্যক্ত করে আমীরে জামায়াত শফিকুর রহমান ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে বলেও উল্লেখ করেন।

বক্তব্য শেষে তিনি ঝালকাঠি-১ আসনে ডক্টর ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক ও নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক শেখ নেয়ামুল করিম, এনসিপি কেন্দ্রীয় নেত্রী ডা: মাহমুদা মিতু, ঝালকাঠি-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক ঝালকাঠি -২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ছাত্র শিবিরের জেলা সভাপতি এনামুল হাসান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদীও জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন। উক্ত জনসভায় প্রায় ২০ সহস্রাধিক মানুষের সমাগম ঘটে।