

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ আগামীতে এদেশে আর কোনদিন আমি ডামি নির্বাচন দিনের ভোটরাতে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ আসনে সাজানো নির্বাচনে জয়ী আর কেউ হতে পারবেনা। আর সময় এসেছে স্বাধীনতার স্বপক্ষের শক্তি জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার। আজ বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে গোপালগঞ্জ দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. কেএম বাবর এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
এ সময় গোপালগঞ্জ দুই আসনের কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়নের কয়েক হাজার বিএনপি’র কর্মী সমর্থক মিছিল সহকারে সমাবেশে যোগ দেয়। এ নির্বাচনী সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করে।
আপনার মতামত লিখুন :