• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

আইন বিষয় অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন দৈনিক নতুন আশা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আকাশ মিয়াজী


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৯:১০ অপরাহ্ন / ১২৩
আইন বিষয় অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন দৈনিক নতুন আশা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আকাশ মিয়াজী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চাঁনপাড়া গ্রামের অধিবাসী ৩নং বিতারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জলিল মিয়াজী ও মরহুমা তাজবানু বেগমের ৪র্থ সন্তান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো:  আকাশ মিয়াজী এসইউ ইউনিভার্সিটি থেকে আইন বিষয় এল এল বি.(অনার্স) এল এল. এম মাস্টার্স- ডিগ্রি অর্জন করেন তিনি।

২৮ ডিসেম্বর রবিবার সকালে এসইউ ইউনিভার্সিটির দ্বিতীয় সমার্বতন বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়। এতে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট’রা অংশ গ্রহন করেন।

মো: আকাশ মিয়াজী চাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন।
সাচার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা বিএম কলেজ থেকে এইচএসসি, এসইউ ইউনিভার্সিটি থেকে আইন বিষয় ২০২২ সালে এল এল বি (অনার্স) এবং ২০২৩ সালে এল এল.  এম মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

এদিকে আকাশ মিয়াজী বলেন- আমার গর্বধারিনী মা জনাব মরহুমা তাজবানু বেগম কে আমি আমার ডিগ্রি গুলো উৎসর্গ করলাম। বিশেষ কৃতজ্ঞ বাবা, মা,শিক্ষক, সিনিয়র জেলাও দায়রাজজ মো: আমিনুল ইসলাম, বড় ভাই সাংবাদিক খোরশেদ আলম সিকদার,হাজী মো: জামাল হোসেন মিয়াজী ও স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় পড়া কালিন সহপাঠীদের কাছে।

সবাই দোয়া করবেন  একজন ভালো মানুষ হিসেবে যেন সামাজিক উন্নয়ন মূলক কাজ করতে পারে।